Christianity in Garo Culture
গারো সংস্কৃতিতে খ্রিষ্টধর্ম গারো বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। তাদের নিজস্ব সমৃদ্ধশালী সংস্কৃতি আছে। খ্রীস্টধর্ম গ্রহণের পূর্বে তারা সাংসারেক বা প্রকৃতি পূজার উপাসনা করত। তারা প্রকৃতির মধ্যে একটা অতিপ্রাকৃতিক এবং অবিশ্বাসী শক্তি আছে বলে তারা বিশ্বাস করত। তবে বর্তমানে সংখ্যাগরিষ্ট গারো খীস্ট ধর্ম গ্রহণ করেছে। তারা তাদের প্রাকৃতিক উপাসনা অননুশীলন করছে ঠিকই কিন্তু সংস্কৃতিকে এখনও তারা ধরে রেখেছেন। খ্রীস্ট ধর্ম উদার, সহনশীল এবং গ্রহণীয় মনোভাব বেশী বিধায় গারো সংস্কৃতি তারা খ্রীস্ট ধর্মে চর্চা করতে পারছে এবং একই সাথে খীস্ট ধর্ম চর্চা করছে। সুতরাং গারো সমাজে এবং তাদের সংস্কৃতিতে খ্রীস্ট ধর্মের প্রভাব খুব বেশী লক্ষণীয়। খ্রিস্ট ধর্ম তাদের সংস্কৃতি চর্চা করতে সুযোগ করে দিচ্ছে। বলা যেতে পারে যে খ্রিস্ট ধর্ম গ্রহণের ফলে তারা শিক্ষিত এবং সংস্কৃতি ধরে রাখতে পারছে। তা না হলে তাদের সংস্কৃতি বিলুপ্তের পথে। সুতরাং খ্রীস্ট ধর্মের প্রভাব গারো সংস্কৃতিতে আছে। উৎপত্তির ইতিহাস গারো জাতির উৎপত্তি এবং আদিভূমি কোথায় এর সঠিক...