বাংলাদেশে মঙ্গরবাণী ঘোষণায় নিবেদিত অবলেট সংঘ
বাংলাদেশে মঙ্গলবাণী ঘোষণায় নিবেদিত অবলেট সংঘ ফাঃ অজিত ভিক্টর কস্তা, ও.এম. আই প্রাক্-কথনঃজানুয়ারী ২৫, ১৮১৬ খ্রীষ্টাব্দে সাধু ইউজিন ডি মাজেনড ফ্রান্স দেশের এক্র-এন-প্রোভান্সে “অবলেটস্ অফ মেরী ইম্মাকুলেট সংঘ” প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় ৪০০০ অবলেট ফাদার ও ব্রাদারগণ পৃথিবীর ৭০ টি দেশে মঙ্গলবাণী ঘোষণা ও মন্ডলীতে সেবা দিয়ে যাচ্ছেন। আমেরিকা, কানাডা, ইউরোপ, অষ্ট্রেলিয়া, আফ্রিকা ও এশিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠী, আদিবাসী, সংস্কৃতি, মতবাদ, বিশ^াস ও ধর্মের জনগোষ্ঠীকে তাঁরা পালকীয় সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে অবলেটদের আগমনঃ ঈশ^রের সেবক স্বর্গীয় আর্চবিশপ অমল থিওটনিয়াস অমল গাঙ্গুলী, সি.এস.সি এর আমন্ত্রনে ২৯ শে জুলাই ১৯৭...